Logo
Logo
×

Advertisement

সরকার

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ড ও আস্ফালনের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আর এই অস্থিরতার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ কামব্যাক করলে সবচেয়ে বিপদ আসবে জামায়াত-এনসিপির ঘাড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। এ লক্ষে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগও নিয়েছে। তবে এ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ আরও কার্যকর হতে পারত।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের প্রতিনিধিরা থাকলে আইনজীবী, সাংবাদিক, নাগরিক সমাজ ও ছাত্রসংগঠনগুলোর মতামত সম্পর্কে জানতে পারতেন। এসব মতামত গণমাধ্যমে তুলে ধরে সরকারের ওপর সংস্কার বাস্তবায়নে আরও কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে জামায়াত ও এনসিপি আন্দোলন ও লংমার্চের পথ বেছে নিয়েছে। এতে সরকার ও বিরোধীদলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

জামায়াতের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নুর বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির মিত্র ছিল। যুগপৎ আন্দোলনেও দলটির নেতাকর্মীদের ত্যাগ ও অবদান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কিছু কর্মকাণ্ড তাকে হতাশ করেছে। সংসদে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাজপথের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি জটিল করা হয়েছে।

এনসিপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তরুণ এনসিপিতে যুক্ত হয়েছেন। প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা তৈরির মধ্য দিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে।

২০২৩ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে নুর বলেন, ওই বছরের ২৮ অক্টোবর বিএনপি ও মিত্র দলগুলো এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি শুরু করেছিল। এরপর বিএনপি ও শরিক দলগুলোর নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়। প্রায় ৩২ হাজার নেতাকর্মী গ্রেফতার হন। তারপরও আন্দোলন থেমে থাকেনি। বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরাও রাজপথে সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, বিরোধীদলের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া ছাত্র আন্দোলন কখনো গণআন্দোলনে রূপ নিত না। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিএনপি ও মিত্র দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক বিভেদ ভুলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বচনভঙ্গি খুঁজে পান প্রতিমন্ত্রী নুর

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বচনভঙ্গি খুঁজে পান প্রতিমন্ত্রী নুর

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

আরও পড়ুন

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম