Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

সাভারের হেমায়েতপুরে দায়িত্বে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন

Advertisement

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। শ্রমিক অসন্তোষের জেরে ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় মোট ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এর আগে সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের উদ্যোগ নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক অভিযোগ করেন, অন্য কারখানার শ্রমিকরা কেন কাজ বন্ধ না করে উৎপাদন চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই আন্দোলনকারীরা তাদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিক ও রিকশাযাত্রী শ্রমিকদের নামিয়ে মারধর করা হয়েছে।

তবে শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে বলে জানিয়েছে পুলিশ। বিকাল ৪টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে বিকালে সাভারের হেমায়েতপুরে দায়িত্বে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন এবং মনোবল চাঙা রাখতে দিকনির্দেশনা দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

এ সময় তিনি জানান, সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

বিজিএমইএ’র জরিপ শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

আরও পড়ুন

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম