Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

Advertisement

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড় ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দিনভর সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে অর্ধলক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান ও মজুরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে সকাল পৌনে ৯টার দিকে তারা কাজ বন্ধ করে বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। একপর্যায়ে বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি কারখানার বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

একই দিন সকালে নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সাভারের পদ্মার মোড়ে দুইটি কারখানান শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পালটা ইটপাটকেল ছোড়েন। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন।

অন্যদিকে আশুলিয়ায় একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং কাঠগড়া এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর, বাড়িভাড়া ও নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি দিয়ে সংসার চালানো অসম্ভব। তাই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, প্রতিটি গ্রেডে আনুপাতিক হারে বেতন বৃদ্ধি, বাড়িভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিক ছাঁটাই ও মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে মালিকপক্ষের অবস্থান হলো, সরকার নির্ধারিত ১৭ হাজার টাকার মজুরি কাঠামোই বাস্তবায়ন করা হবে। কারখানায় বিশৃঙ্খলা বা উৎপাদন ব্যাহত করা হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকালে কিছুটা উত্তপ্ত থাকলেও দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এক ব্রিফিংয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পুলিশের শ্রদ্ধা রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেবে না। তবে সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শিল্পকে অস্থিতিশীল করার পেছনে কোনো কুচক্রী মহল বা অর্থের জোগানদাতা রয়েছে কিনা, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আরও পড়ুন

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম