Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র করে শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদর উপজেলা আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম (৫৭) এবং শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি রিপন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সদর উপজেলা আহ্বায়ক। অপরদিকে, নিহত রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে এবং শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার আব্দুস সালাম ও রিপন সম্পর্কে মামা-ভাগিনা। সালামের ভাগিনা রিপন ইজারাদারের সহযোগী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুজনই নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৫ থেকে ৭ জনের মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে হামলা চালায়। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তার ভাগিনা রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে। এতে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

 

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ও আতাইকুলা থানার পুষ্পপাড়া হাট উত্তরবঙ্গের অন্যতম বড় গরুর হাট। এই হাটের কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এজন্য এই হাটকে কেন্দ্র করে সেখানে একটি ক্রাইমজোন বা অপরাধ কেন্দ্র তৈরি হয়েছে। এর সঙ্গে চরমপন্থী কানেকশনও রয়েছে। 

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, নিহত সালাম বিগত ৭ বছর ধরে ওই হাটের ইজারাদার। এজন্য প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এসব কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে সালামের বড় ভাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তিনি দীর্ঘদিন জেলে থেকে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। 

এদিকে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে?

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম