Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

Advertisement

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শুক্রবার পর্যন্ত এই রুটের মোট ১৫৯ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, সৌদির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধের ফলে শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজ ১৫টি, ইউএস-বাংলার ১০টি, ইন্ডিগো এয়ারের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী ২২ হাজার ৭২১ জন যাত্রী। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

এর আগে, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টিকিট আছে ফ্লাইট নেই

আটকা পড়েছেন ১৮ হাজারের বেশি যাত্রী টিকিট আছে ফ্লাইট নেই

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম