Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালায় হুথিরা। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের রাজধানী মুকাল্লার আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা চালানোর অভিযোগ উঠেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘সেপ্টেম্বর নেট’-এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, হুথিরা আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরে হামলার উদ্দেশ্য ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ করে রাখা।


ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দর আল-রাইয়ান। হাদরামাউতসহ দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেন। তবে সর্বশেষ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের এই বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা।  আনাদোলুর এক সংবাদদাতার বরাতে জানা যায়, গত জুলাইয়ে সামরিক উত্তেজনা নতুন করে শুরু হওয়ার পর বিমানবন্দরটিতে এটিই ছিল প্রথম হামলা।


এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

পুলিশের চাঞ্চল্যকর তথ্য শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম