Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চারদিন ধরে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, দুই যুবক কারাগারে

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

চারদিন ধরে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, দুই যুবক কারাগারে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক। ছবি: যুগান্তর

Advertisement

নড়াইল সদরে চারদিন ধরে আটকে রেখে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এতে তিন যুবককে আসামি করা হয়েছে। মামলার পর গতকাল দুপুরেই একজনকে এবং মধ্যরাতে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর থানায় মামলাটি করেছেন ওই ভুক্তভোগী তরুণী। 

মামলায় ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে গত ৪ নভেম্বর বিকালে তিনি নড়াইল সদর উপজেলার একটি গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় বাড়ির সামনের রাস্তায় গিয়ে বড় ভাইয়ের বন্ধু সাব্বিরকে ফোন করে নিজের সমস্যার কথা জানান ওই তরুণী। পরে সাব্বির কৌশলে তরুণীকে একই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বন্ধু বিপ্লবের ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে সেদিন রাতে ভয়ভীতি দেখিয়ে সাব্বির তাকে একাধিকবার ধর্ষণ করে।  

পরদিন (৫ নভেম্বর) রাতে সাব্বির ও বিপ্লব ওই তরুণীকে পাশের একটি গ্রামের আরেক বন্ধু নূরনবির বাড়িতে রেখে আসে। অভিযোগ অনুযায়ী, সেদিন রাতে নূরনবিও তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে নূরনবির বাড়ি থেকে আবার বিপ্লবের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আটকে রেখে ৬ নভেম্বর রাতে বিপ্লবও তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই তরুণী মোবাইলে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৭ নভেম্বর ভোরে অভিযুক্তরা তাকে একই উপজেলার অন্য একটি এলাকায় নিয়ে যান। সেখান থেকে ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার পরপরই ১নং আসামি সাব্বিরকে গ্রেফতার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে। এরপর মধ্যরাতে নূরনবি নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) বিকালে তাকেও আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্য এক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

স্ত্রীকে মেরে কারাগারে ইউপি চেয়ারম্যান

স্ত্রীকে মেরে কারাগারে ইউপি চেয়ারম্যান

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেফতার ৩

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেফতার ৩

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম