কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশাপুর এলাকায় আশাপুর বেনুপুর কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আশাপুর বেনুপুর কবরস্থানে গিয়ে ১০টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে ছয়টি কবর থেকে কঙ্কাল পাওয়া যায়নি। এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাতে কবরস্থানে কোনো পাহারার ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি কবরস্থানের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী।

-6af70aaa9b9b1.jpg)