Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

Advertisement

ঘরে গ্লুকোমিটারে রক্তে শর্করা মাপেন অনেকেই। তবে মাপার সময় সামান্য কিছু ভুলের কারণে ফলাফলে বড় পার্থক্য দেখা দিতে পারে। আঙুল চেপে রক্ত বের করা, হাত ঠিকমতো পরিষ্কার না করা কিংবা খাবারের সময়ের ভুল হিসাব—এসব কারণে রক্তে শর্করার সঠিক মাত্রা পাওয়া নাও যেতে পারে।

ভারতীয় চিকিৎসক প্রমোদ ত্রিপাঠীর পরামর্শ অনুযায়ী, সুগার মাপার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

খাবারের দুই ঘণ্টা পর নয়, শুরু থেকে হিসাব

খাবারের পর রক্তে শর্করা মাপার ক্ষেত্রে দুই ঘণ্টার হিসাব শুরু হবে খাওয়া শুরুর সময় থেকে, শেষ করার সময় থেকে নয়। যেমন, দুপুর ১টায় খাওয়া শুরু করে ১টা ৩০ মিনিটে শেষ করলে সুগার মাপতে হবে বিকেল ৩টায়।

ফাস্টিং সুগার মাপার সময় সতর্কতা

সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা, হাঁটাহাঁটি বা চা পান করার পর ফাস্টিং সুগার মাপলে ফলাফলে প্রভাব পড়তে পারে। তাই পরীক্ষার আগে অন্তত আট ঘণ্টা না খেয়ে থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে কোনো খাবার বা পানীয় গ্রহণের আগে মাপতে হবে।

আঙুল জোরে চেপে রক্ত বের করবেন না

রক্ত না বের হলে আঙুল জোরে চাপ দিলে রক্তের সঙ্গে আশপাশের টিস্যুর তরল মিশে যেতে পারে। এতে ফলাফল প্রভাবিত হতে পারে। এ জন্য পরীক্ষার আগে হাত ও আঙুল হালকা ঘষে উষ্ণ করে নিন। এরপর আঙুল ফুটিয়ে স্বাভাবিকভাবে রক্ত বের হতে দিন।

স্যানিটাইজারের বদলে সাবান-পানি

সুগার মাপার আগে স্যানিটাইজার ব্যবহারের পরিবর্তে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। হাতে খাবার বা অন্য কোনো পদার্থের অবশিষ্টাংশ থাকলেও ফলাফল প্রভাবিত হতে পারে।

একই সুচ বারবার ব্যবহার নয়

একই সুচ বা ল্যানসেট বারবার ব্যবহার করলে সেটি ভোঁতা হয়ে যেতে পারে। এতে ব্যথা ও ত্বকের ক্ষতির ঝুঁকি বাড়ে। তাই প্রতিবার নতুন, জীবাণুমুক্ত ল্যানসেট ব্যবহার করাই নিরাপদ।

গ্লুকোমিটারে সঠিক ফল পেতে যন্ত্রের নির্দেশনা মেনে পরীক্ষা করা জরুরি। অস্বাভাবিক বা প্রত্যাশার সঙ্গে না মেলা ফল পাওয়া গেলে আবার পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেনে নিন শিশুর ডায়াবেটিসের প্রধান ও প্রাথমিক লক্ষণ

জেনে নিন শিশুর ডায়াবেটিসের প্রধান ও প্রাথমিক লক্ষণ

ডায়াবেটিস হলে কি কি খাবেন আর কি খাবেন না, জেনে নিন

ডায়াবেটিস হলে কি কি খাবেন আর কি খাবেন না, জেনে নিন

যেসব কারণে ডায়াবেটিস থেকে অন্ধত্ব হয়

যেসব কারণে ডায়াবেটিস থেকে অন্ধত্ব হয়

ডায়াবেটিস থেকে যেসব ভয়াবহ রোগ সৃষ্টি হয়

ডায়াবেটিস থেকে যেসব ভয়াবহ রোগ সৃষ্টি হয়

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

আরও পড়ুন

পাথুরে স্তম্ভে প্রাচীন সভ্যতার প্রতিধ্বনি রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম