Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

রানরাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনের মূল লক্ষ্য ছিল ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চায় সাধারণ মানুষকে উৎসাহিত করা।

Advertisement

দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘প্যানটোনিক্স রানরাইজেশন ডায়াবেটিস ডে হাফ ম্যারাথন ২০২৬’।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৩ হাজার ৫০০ দৌড়বিদ।

রানরাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনের মূল লক্ষ্য ছিল ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চায় সাধারণ মানুষকে উৎসাহিত করা। মোট চারটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরিগুলো হলো ২১ দশমিক ১ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ২ কিলোমিটার।

অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আয়োজকদের পক্ষ থেকে পুরো ট্র্যাকজুড়ে পর্যাপ্ত পানি ও পানীয় সরবরাহের ব্যবস্থা, চিকিৎসাসেবা এবং নামাজের জন্য নির্ধারিত স্থান রাখা হয়।

পুরো আয়োজনে ডায়াবেটিস সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ইভেন্টটির মাল্টিমিডিয়া পার্টনার ছিল দৈনিক যুগান্তর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

আরও পড়ুন

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম