Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ছবি: সংগৃহীত

Advertisement

আগামীকাল ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর আহ্বান জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। 

প্রতিষ্ঠানটির মতে, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে ভোক্তাদের সচেতন খাদ্যনির্বাচনে সহায়তা করতে প্যাকেটের সামনে সহজবোধ্য সতর্কবার্তা থাকা জরুরি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সি ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তারা এ রোগে আক্রান্ত। এ সময়ে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, অতি-প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের কারণে মানুষের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে। খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা সহজেই পণ্যে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। গবেষণায় প্রমাণিত, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত পণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেলই বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর।   

গবেষণায় আরও দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। অন্যদিকে, প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।  

এ অবস্থায় ডায়াবেটিস প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্য প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’

উল্লেখ্য, এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

শরীরের যে পরিবর্তনে অজান্তেই বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি

শরীরের যে পরিবর্তনে অজান্তেই বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

আরও পড়ুন

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম