Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Advertisement

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজতর ও প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্য চালু করা হবে সমন্বিত ব্যাংকিং ও আর্থিক সেবা।

মঙ্গলবার অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা, বেতন ব্যবস্থাপনা, ক্যাম্পাসে ব্যাংকিং ও কালেকশন বুথ স্থাপন, অগ্রিম বেতন সুবিধা, ক্রেডিট কার্ড এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা প্রদান করবে কমিউনিটি ব্যাংক। 

এর ফলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম