প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রাইম ব্যাংক পিএলসি এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, স্টারপাথ হোল্ডিংস লিমিটেড প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীদের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা প্রদান করবে।
এ উদ্যোগ গ্রাহকদের অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের আবাসন চাহিদা পূরণে অতিরিক্ত ভ্যালু যোগ করবে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. ওয়াহিদুজ্জামান।
