Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

Advertisement

শীতকে সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে দেশের শিল্পগ্রুপ আরএফএলের বেডিং পণ্যের ব্র্যান্ড কমফি। শীতের আরাম, উষ্ণতা ও নান্দনিকতার সমন্বয়ে নতুন এই কালেকশনে রয়েছে আধুনিক ও রুচিশীল ডিজাইন।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কমফি কমফোর্টার-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে গ্রাহকরা কমফোর্টারের ক্ষেত্রে শুধু উষ্ণতা বা আরামকেই প্রাধান্য দেন না, বরং পণ্যের ডিজাইন, গুণগত মান ও নান্দনিকতার প্রতিও সমান গুরুত্ব দেন। ক্রেতাদের পরিবর্তিত পছন্দ ও প্রয়োজন বিবেচনায় নিয়েই কমফি আরামদায়ক ও মানসম্মত ডিজাইনের ১৩টি নতুন কমফোর্টার বাজারে এনেছে।

তিনি আরও বলেন, কমফি সবসময় গ্রাহকদের জীবনযাত্রাকে আরও আরামদায়ক করতে মানসম্মত ও আধুনিক বেডিং পণ্য তৈরিতে কাজ করে যাচ্ছে। নতুন কমফি কমফোর্টার-২০২৬ সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ। গ্রাহকদের শীতকালীন আরাম ও আধুনিক জীবনযাত্রার প্রয়োজনকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে নতুন কমফি কমফোর্টার-২০২৬ । 

নতুন কমফি কমফোর্টার-২০২৬ বর্তমানে Othoba.com, বেস্ট বাই, স্বপ্ন, মিনাবাজার, দারাজসহ সারা দেশের বিভিন্ন নির্বাচিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম