Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

Advertisement

স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ২০৬৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন।  পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা বহুদিন ধরে বহু ধারায় বিভক্ত।  সবার শিক্ষার সুযোগ, মান এবং অর্জিত দক্ষতার মধ্যে রয়েছে ব্যপক বৈষম্য ও বিভাজন। এর গ্রহণযোগ্য সমাধান অত্যন্ত জরুরি। বহুধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ে দাবি।  বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। নিজের শেকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরী শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো কোটি তরুণ প্রাণ। এই শক্তি, অদম্য উদ্যম আর নিত্যনতুন উদ্ভাবনের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আগামীর উজ্জ্বল ও আলোকিত বাংলাদেশ।  বিশ্ববিদ্যালয় যে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দিয়েছে, তাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা এবং উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে।  তরুণদের মেধা, সততা এবং পরিশ্রমই সেই লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি।

স্নাতকদের উদ্দেশ্যে সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত বলেন, দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে। জ্ঞানের পরিমণ্ডল খুব দ্রুত বদলাচ্ছে।  প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সামনে আসছে।  আধুনিক টেকনিক আসছে। তুমি যে বিষয়েই পড়ো না কেন, নতুন নতুন প্রোডাক্ট আসছে। বিশ্লেষণ ও সমস্যা সমাধানের নতুন নতুন উপায় সামনে আসছে। তোমাদের অভিনন্দন, তোমরা কোর্স সম্পন্ন করেছ, কিন্তু শেখার পরিধি শেষ হয়নি, কারণ এখন তোমাদের প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে।

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন বলেন, চীন, ভিয়েতনামের মতো এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলো শিক্ষায় বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশ এখনো শিক্ষাখাতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ অচিরেই হয়তো আমরা জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ হওয়া দেখতে পাবো।

স্নাতকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোও আমাদের দায়িত্ব। মানবিকতা ও সহমর্মিতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। আমি আশা করি, তোমরা যুক্তিবাদী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ভিন্নমতকে সম্মান করবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে এবং নিজের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখবে।

আইইউবির ২৭তম সমাবর্তনের ভ্যালেডিক্টোরিয়ান মনোনীত হন চ্যান্সেলর্স গোল্ড মেডেলপ্রাপ্ত ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মারজান ফেরদৌস তাসবিহ। এছাড়াও চ্যান্সেলর্স গোল্ড মেডেল পান আরও দুই স্নাতক- ফিনান্স বিভাগের নাহিয়ান ইসলাম আসিফ ও মার্কেটিং বিভাগের শাদমান সাকিব হাসান।  শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এবং নেতৃত্বের গুণাবলীসহ বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য অলরাউন্ডার অ্যাওয়ার্ড পান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকরাম হোসেন আকিফ। স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য আয়শা শামীম, সামিম রহমান ভুঁইয়া, তাসনুবা তাসনিম আনিতা, হিমেল শর্মা, ইয়াজদি জামান ও মাহমুদা আক্তার মুনিরা এবং স্নাতকোত্তার পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য তাহসিনা মাহতাব অনন্যা, যায়মা জোহরা, রাবিয়াহ বিনতে হোসাইন ও ফাহমিদা চৌধুরীকে পুরস্কৃত করা হয়। 

একাডেমিক স্বীকৃতির পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সফল শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন জান্নাতুল ফেরদৌস মোহনা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান আবুল কাশেম (আশিকুর রহমান) ও ফারহানা আজিজাহ্ আরিফ। স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড লাভ করেন নূর জারিন তাসনিম (ব্যাডমিন্টন), হৃদয় দেব (ক্রিকেট), অমিত বিক্রম রায় (দাবা) ও তিভা তাশা (বাস্কেটবল)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম