Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

ফাইল ছবি

Advertisement

টাইপ-১ ডায়াবেটিস নিয়ে ২১ বছর ধরে বেঁচে আছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। এই দীর্ঘ সময়ে রোগটি নিয়ন্ত্রণে রাখতে প্রতি সপ্তাহে তাকে নিতে হয় শত শত ছোট ছোট সিদ্ধান্ত। রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ, খাবারের কার্বোহাইড্রেট হিসাব করা থেকে শুরু করে ইনসুলিনের ডোজ নির্ধারণ—প্রতিটি কাজই তার দৈনন্দিন জীবনের অংশ। এসবের অনেক কিছুই বাইরে থেকে অন্যদের চোখে পড়ে না।

জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডেক্সকমের ‘এ লেটার টু ডায়াবেটিস’ প্রচারণায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নিক জোনাস। বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। সেখানে ২১ বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, এই রোগের সঙ্গে তার সম্পর্ক কেমন এবং প্রতিদিন কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ। এটি টাইপ-২ ডায়াবেটিস থেকে আলাদা। টাইপ-২ ডায়াবেটিস সাধারণত ধীরে ধীরে দেখা দেয়। কিন্তু টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে।

২০২৫ সালের জুলাইয়ে পেন ব্যাজলির ‘পডক্রাশড’ পডকাস্টে নিজের রোগ শনাক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়েছিলেন নিক। তিনি বলেন, তখন শরীর ভালো লাগছিল না এবং দ্রুত ওজন কমছিল। কিন্তু টাইপ-১ ডায়াবেটিস সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও সচেতনতার অভাবে শুরুতে বিষয়টি বুঝতে পারেননি।

ডেক্সকমের প্রচারণায় লেখা খোলা চিঠিতে নিক জানান, প্রতি কয়েক মিনিট পরপর তাকে ফোনে রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হয়। খাবারের আগে ইনসুলিন পাম্প ব্যবহার করে প্রয়োজনীয় ইনসুলিন নিতে হয়। তার ভাষায়, প্রতি সপ্তাহে এমন শত শত ছোট সিদ্ধান্ত নিতে হয়, যা অধিকাংশ মানুষ খেয়ালই করেন না।

রোগটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সব সময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকে না। কখনো রক্তে শর্করার মাত্রা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়। এ অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

অভিজ্ঞতা

নিক জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় নিজেকে বিচ্ছিন্ন মনে হতো। তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে খোলাখুলি কথা বলা এবং একই রোগে আক্রান্ত মানুষের সঙ্গে পরিচয়ের পর তিনি নিজের জন্য একটি সম্প্রদায় খুঁজে পান।

তিনি বলেন, নিজের গল্প বলার উদ্দেশ্য কখনোই নিজেকে অসহায় হিসেবে তুলে ধরা নয়। বরং ১৩ বছর বয়সে সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীত অবস্থায় থাকা কোনো কিশোর যেন তাকে দেখে স্বপ্ন পূরণের সাহস পায়, সেটিই তার লক্ষ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশের বেশি মানুষ জানেন না যে তাদের এ রোগ রয়েছে। সময়মতো রোগ শনাক্ত না হলে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

ডব্লিউএইচওর মতে, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি এবং ঝাপসা দৃষ্টিশক্তি ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে বলে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২১ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে নিক বলেন, অপ্রত্যাশিত এই রোগ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, যা তিনি কখনো চাননি। তবু নিজের অভিজ্ঞতা তুলে ধরে যেতে চান তিনি, যাতে একই পরিস্থিতিতে থাকা কেউ নিজেকে একা মনে না করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

আরও পড়ুন

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম