Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

ফাইল ছবি

Advertisement

স্ট্রোক একটি আকস্মিক ও প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি। মুহূর্তের মধ্যেই একজন সুস্থ মানুষ কথা বলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন, একটি হাত দুর্বল হয়ে যেতে পারে কিংবা মুখের এক পাশ বেঁকে যেতে পারে। এসব লক্ষণ সামান্য বা সাময়িক মনে হলেও এগুলো স্ট্রোকের সতর্কসংকেত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। 

স্ট্রোকের লক্ষণ শনাক্তে ‘ফাস্ট’ পদ্ধতি

স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো দ্রুত শনাক্ত করার সহজ উপায় হলো ‘ফাস্ট’ (এফএএসটি) পদ্ধতি। এর চারটি ধাপ রয়েছে।

ফেস বা মুখ: আক্রান্ত ব্যক্তিকে হাসতে বলুন। হাসার সময় মুখের এক পাশ কি ঝুলে যাচ্ছে বা হাসি কি অসমান দেখাচ্ছে? মুখের এক পাশ হঠাৎ দুর্বল হয়ে পড়া স্ট্রোকের লক্ষণ হতে পারে।

আর্ম বা হাত: ব্যক্তিকে দুই হাত ওপরে তুলতে বলুন। একটি হাত কি নিচের দিকে নেমে যাচ্ছে অথবা হাত তুলতে ও ধরে রাখতে সমস্যা হচ্ছে? শরীরের বিশেষ করে এক পাশের হাত বা পায়ে হঠাৎ দুর্বলতা কিংবা অবশভাব দেখা দেওয়া সতর্কসংকেত।

স্পিচ বা কথা: ব্যক্তিকে একটি সহজ বাক্য বলতে বলুন। তার কথা কি জড়িয়ে যাচ্ছে, অস্পষ্ট শোনাচ্ছে কিংবা বুঝতে সমস্যা হচ্ছে? অনেক সময় সঠিক শব্দ খুঁজে পেতেও সমস্যা হয়। অন্যের কথা বুঝতেও অসুবিধা হতে পারে।

টাইম বা সময়: এসব লক্ষণের কোনো একটি হঠাৎ দেখা দিলেই দেরি না করে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে। কখন লক্ষণ শুরু হয়েছে কিংবা আক্রান্ত ব্যক্তিকে সর্বশেষ কখন স্বাভাবিক অবস্থায় দেখা গেছে, সেই সময়টি মনে রাখতে হবে। চিকিৎসা নির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ।

চিকিৎসকরা বলেন, স্ট্রোকের ক্ষেত্রে তিনটি লক্ষণ একসঙ্গে দেখা দেওয়া বাধ্যতামূলক নয়। একটি লক্ষণ হঠাৎ দেখা দিলেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

স্ট্রোকের আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে

ফাস্ট পদ্ধতির বাইরেও স্ট্রোকের কয়েকটি লক্ষণ রয়েছে। যেমন- শরীরের এক পাশের মুখ, হাত বা পা হঠাৎ অবশ কিংবা দুর্বল হয়ে যাওয়া, এক বা দুই চোখে হঠাৎ দেখতে সমস্যা হওয়া, ভারসাম্য ও শরীরের সমন্বয় হারানো এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র মাথাব্যথা হওয়া।

এসব লক্ষণকে ক্লান্তি, পানিশূন্যতা, নিম্ন রক্তচাপ কিংবা বয়সজনিত সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। মস্তিষ্কের কোন অংশ আক্রান্ত হয়েছে, তার ওপর স্ট্রোকের লক্ষণ নির্ভর করে। কয়েক মিনিট পর লক্ষণগুলো সেরে গেলেও বিষয়টি অবহেলা করা যাবে না।

তাৎক্ষণিক করণীয়

চিকিৎসকরা বলেন, কারও স্ট্রোক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত জরুরি সেবায় যোগাযোগ করতে হবে এবং স্ট্রোকের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এমন হাসপাতালে নিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে খাবার, পানি কিংবা মুখে খাওয়ার ওষুধ দেওয়া যাবে না। কারণ, স্ট্রোকের ফলে তার খাবার বা পানি গিলতে সমস্যা হতে পারে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিনও দেওয়া উচিত নয়। কারণ, কিছু স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হয়। এমন পরিস্থিতিতে অ্যাসপিরিন রোগীর অবস্থা আরও খারাপ করতে পারে। আক্রান্ত ব্যক্তি দ্রুত স্বাভাবিক হয়ে উঠলেও হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা যাবে না।

কারা রয়েছেন ঝুঁকিতে

চিকিৎসকদের মতে, যেকোনো বয়সের মানুষের স্ট্রোক হতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে এ ঝুঁকি বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল, হৃদ্রোগ বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, শারীরিক পরিশ্রমের অভাব ও স্থূলতা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, কোলেস্টেরল পর্যবেক্ষণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং সুষম জীবনযাপন জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে হবেন সতর্ক

যেসব কারণে থ্যালাসেমিয়া রোগের উৎপত্তি, প্রতিকার কিভাবে

যেসব কারণে থ্যালাসেমিয়া রোগের উৎপত্তি, প্রতিকার কিভাবে

নারীর বন্ধ্যত্বে খাবার কোনো ভূমিকা রাখে?

নারীর বন্ধ্যত্বে খাবার কোনো ভূমিকা রাখে?

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

আরও পড়ুন

বিকেলের নাশতায় যেসব খাবার বাড়াতে পারে ওজন

বিকেলের নাশতায় যেসব খাবার বাড়াতে পারে ওজন

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

হঠাৎ শরীরের এক পাশ অবশ ও মুখ বেঁকে যাওয়া কি স্ট্রোকের লক্ষণ?

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম