Advertisement
স্ট্রোক
স্ট্রোক (Stroke) হলো মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তনালি ফেটে রক্তক্ষরণের কারণে সৃষ্ট গুরুতর চিকিৎসাজনিত অবস্থা। হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া, শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, কথা বুঝতে অসুবিধা, দৃষ্টিশক্তির সমস্যা, মাথা ঘোরা ও ভারসাম্য হারানো স্ট্রোকের লক্ষণ হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, উচ্চ কোলেস্টেরল ও হৃদ্রোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হয়। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা মস্তিষ্কের ক্ষতি এবং দীর্ঘমেয়াদি অক্ষমতার ঝুঁকি কমাতে পারে।
