Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

ফাইল ছবি

Advertisement

শীতের সকাল অনেকের কাছে আরামদায়ক হলেও হৃদ্রোগ ও মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে স্ট্রোকের ঘটনা প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে যায়। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ঘটে। এর ফলে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হতে পারে।

জ্যেষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. চন্দ্রশেখর রেড্ডি শীতকালে স্ট্রোকের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তার মতে, কয়েকটি শারীরিক ও জীবনযাপনসংক্রান্ত কারণে শীতের সময় স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়।

শীতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে কেন?

১. হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া: শীতের সময় শরীরের তাপমাত্রা ধরে রাখতে ত্বক, হাত ও পায়ের রক্তনালি সংকুচিত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে একে ভ্যাসোকনস্ট্রিকশন বলা হয়। এতে হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে বেশি পরিশ্রম করতে হয় এবং সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বেড়ে যেতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গেলে মস্তিষ্কের রক্তনালিতে চাপ পড়ে। এতে রক্তনালি ফেটে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

২. রক্ত ঘন হয়ে যাওয়া: শীতকালে অনেকেই তৃষ্ণা কম অনুভব করেন। ফলে পানি পানও কমে যায়। এতে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। শরীরের পানির ভারসাম্য, ফাইব্রিনোজেনের মাত্রা ও প্লেটলেটের পরিবর্তন রক্তের ঘনত্ব এবং জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। রক্ত ঘন হলে রক্তনালিতে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী নালিতেও এ সমস্যা হতে পারে।

৩. সকালের দিকে রক্তচাপ বৃদ্ধি: ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়তে থাকে। এ সময় কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের মাত্রাও বেড়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত গরম পোশাক ছাড়া সকালে হাঁটতে বের হলে রক্তনালির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

৪. শারীরিক পরিশ্রম কমে যাওয়া: শীতের কারণে অনেকেই হাঁটাচলা ও ব্যায়াম কমিয়ে দেন। ফলে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার প্রবণতা বাড়ে। এ ছাড়া শীতকালে চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ার কারণে ওজন ও কোলেস্টেরল বেড়ে যেতে পারে। এসব বিষয় রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

শীতে কারা বেশি ঝুঁকিতে?

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা শীতকালে বেশি ঝুঁকিতে থাকেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি। কারণ, এসব রোগ রক্তনালির ক্ষতি করতে পারে এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।

এ ছাড়া ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের রক্তনালির স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় তাদের ঝুঁকি বাড়ে। ধূমপান রক্তনালি সংকুচিত করে এবং অ্যালকোহল রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে। আগে মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (টিআইএ) হয়েছে, এমন ব্যক্তিদেরও পুনরায় স্ট্রোকের আশঙ্কা বেশি।

শীতে স্ট্রোক প্রতিরোধে করণীয়

- প্রচণ্ড ঠান্ডার সময়, বিশেষ করে ভোরে বাইরে হাঁটতে যাওয়া এড়িয়ে চলুন।

- তাপমাত্রা কিছুটা সহনীয় হলে হাঁটতে বের হন।

- বাইরে গেলে মাথা, কান ও ঘাড় গরম কাপড়ে ঢেকে রাখুন।

- তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পানি পান করুন।

- উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।

- চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত গ্রহণ করুন। কোনো অবস্থাতেই নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না।

সতর্কতাই পারে জীবন বাঁচাতে

শীতের ঠান্ডাকে অবহেলা করা উচিত নয়। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস বজায় রাখা জরুরি। পাশাপাশি স্ট্রোকের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকতে হবে। সময়মতো সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা মস্তিষ্ক এবং রক্তনালির সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: নিউজ ১৮

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুঝুঁকি কমাতে মিনিটে কত কদম হাঁটা জরুরি?

মৃত্যুঝুঁকি কমাতে মিনিটে কত কদম হাঁটা জরুরি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

পুরুষের যে ৫ সমস্যা গোপন রাখলে বাড়ে বিপদ

পুরুষের যে ৫ সমস্যা গোপন রাখলে বাড়ে বিপদ

ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

আরও পড়ুন

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

মৃত্যুঝুঁকি কমাতে মিনিটে কত কদম হাঁটা জরুরি?

মৃত্যুঝুঁকি কমাতে মিনিটে কত কদম হাঁটা জরুরি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

পুরুষের যে ৫ সমস্যা গোপন রাখলে বাড়ে বিপদ

পুরুষের যে ৫ সমস্যা গোপন রাখলে বাড়ে বিপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম