সঠিক নিয়মে ব্যয়াম, হাজার রোগ থেকে মুক্তি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সঠিক নিয়মে ব্যয়াম করলে শরীর গঠন, কঠিন অসুখ-বিসুখ থেকে মুক্ত থাকা যায়। ব্যয়াম করলে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সচল ও সক্রিয় থাকে। মন প্রফুল্ল থাকে।
গুপ্ত পদ্মাসন
পদ্মাসনের আরও জটিল ভঙ্গি হলো গুপ্ত পদ্মাসন। প্রাচীন যোগাসনগুলির একটি। শরীরের বিভিন্ন পেশির সক্রিয়তা বাড়ে এই আসন অভ্যাসে। ব্যয়াম হয় শরীরের নানা অস্থিসন্ধির।
প্রথমে যোগাম্যাটের উপর সোজা হয়ে পদ্মাসনে বসুন। ডান পা বাঁ ঊরুর উপর এবং বাঁ পা ডান ঊরুর উপর রাখুন। এরপর শরীর সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। দুই হাত মাটিতে থাকবে, হাতের উপরেই শরীরের ভর থাকবে। দুই পা পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে।
এই অবস্থায় শ্বাস নিতে নিতে শরীর নামিয়ে হাতে ভর দিয়ে বুক মাটিতে ঠেকান। অনেকটা ডন বৈঠক দেওয়ার মতো। কনুই শরীরের পাশে থাকবে। দুই পা পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে। ধীরে ধীরে দুই হাত পিছনের দিকে নিয়ে আঙুলগুলি একত্র করুন।
বুক মাটিতে ঠেকে থাকবে, থুতনিও মেঝের সঙ্গে স্পর্শ করা থাকবে, দুই হাত পিছমোড়া করে থাকবে। চোখ সামনের দিকে থাকবে। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাতে ভর দিয়ে আবার হামাগুড়ি দেওয়ার ভঙ্গি করুন। তারপর আগের অবস্থায় ফিরে যান।
উপকারিতা
নিয়মিত গুপ্ত পদ্মাসন অভ্যাসে অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা কমবে, সারা শরীরে রক্তসঞ্চালন ভালো হবে। লিভারের জটিল অসুখ হওয়ার ঝুঁকি কমবে, ভালো থাকবে ফুসফুসও। হাঁপানি ও সিওপিডির সমস্যা থাকলে, তা দূর হবে। হাত, পা ও শরীরের নিম্নাংশের পেশির ব্যায়াম হবে। পেট-কোমর ও নিতম্বের মেদ কমবে।
