Logo
Logo
×

Advertisement

রাজধানী

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

Advertisement

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা এবং পুরোনো আলু ৩০ টাকায়। এ ছাড়া কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।

আমিষের অন্যতম উৎস ডিমেও কোনো স্বস্তির নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনিক বাজার খরচকে আরও ভারি করে তুলছে।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায়। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যায়নি।

বিক্রেতাদের দাবি, এখনো বাজারে তেমন নতুন সবজি আসেনি। নতুন সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমবে। আরও এক সপ্তাহ পর সবজির দাম কিছুটা কমতে পারে। বাজারে যখন একই সবজির কয়েক ধরনের সরবরাহ দেখা যাবে, তখন বুঝতে হবে দাম কমতে শুরু করেছে।

বাজারে বাজার করতে আসা নাঈম বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা। মাছ কিনতে গিয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

পেঁপের কেজি মাত্র ২ টাকা

পেঁপের কেজি মাত্র ২ টাকা

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

আরও পড়ুন

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম