মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
হাতিরঝিল (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার মগবাজার থেকে এক তরুণ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিফাত আব্দুল্লাহ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গন্দকপুর গ্রামের নুরুন্নবী সোহেলের ছেলে এবং পরিবারের সঙ্গে মগবাজার আমবাগান এলাকায় বসবাস করতেন।
নিহতের বড় বোন সুমাইয়া রিয়া জানান, তার বাবা নেই এবং মা কাপড়ের ব্যবসা করেন। তিনি সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর মায়ের মাধ্যমে ভাইয়ের অবস্থা জানতে পেরে বাড়ি ফিরে যান। গত রাতেও ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। ও স্বাভাবিক ছিল। কখনো ভাবিনি এভাবে শেষ হবে।
নিহতের মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার মেয়ে এবং তাদের সহায়তায় কাঁচি দিয়ে বেল্ট কেটে আমার ছেলেকে অচেতন অবস্থায় নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।
সেখানে অবস্থার অবনতি হলে আমার ছেলেকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
