Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ফাইল ছবি

Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। 

সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।

পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?

দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!

উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।

তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?

পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।

তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

আরও পড়ুন

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম