Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

Advertisement

রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরও সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া যাচ্ছে? ডায়াবেটিসে আক্রান্ত অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। এর পেছনে শুধু খাবার নয়, শরীরের হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি এবং দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও দায়ী হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের সমস্যার একটি পরিচিত কারণ হলো ‘ডন ফেনোমেনন’ বা ভোরবেলার হরমোনজনিত প্রভাব। বিশেষজ্ঞদের মতে, সকালের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

সকালে না খেয়েও কেন বাড়ে রক্তে শর্করা?

অনেক ডায়াবেটিস রোগী সকালে ঘুম থেকে উঠে দেখেন, রক্তে শর্করার মাত্রা প্রত্যাশার চেয়ে বেশি। এর একটি কারণ হতে পারে ডন ফেনোমেনন।

ভোরের দিকে শরীর থেকে কর্টিসল ও গ্রোথ হরমোনের মতো কিছু হরমোন নিঃসৃত হয়। এগুলো শরীরকে ঘুম থেকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। এ সময় যকৃতে গ্লুকোজ উৎপাদন বেড়ে যেতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা সাময়িকভাবে কমে যেতে পারে।

যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের শরীরে ইনসুলিন তৈরি বা ব্যবহারে সমস্যা থাকায় এ পরিবর্তনের প্রভাব বেশি হতে পারে। ফলে সকালে না খেয়েও রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এ ছাড়া রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া বা ঘুমের মান খারাপ হলেও সকালে সুগার বেশি থাকতে পারে।

সকালের রুটিনে যে পরিবর্তনগুলো আনবেন

১. দিন শুরু করুন সাধারণ পানি দিয়ে: সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস সাধারণ পানি পান করার অভ্যাস করুন। চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে চা-কফিতে অতিরিক্ত চিনি মেশানো এড়িয়ে চলুন। সঙ্গে মিষ্টি বিস্কুট খাওয়ার অভ্যাসও কমিয়ে আনুন।

২. প্রাতরাশে রাখুন প্রোটিন ও খাদ্যআঁশ: সকালের খাবারে শুধু শর্করাজাতীয় খাবারের ওপর নির্ভর না করে প্রোটিন ও খাদ্যআঁশসমৃদ্ধ খাবার রাখুন। ডিম, পনির, মুগ ডালের চিলা, টক দই, বাদাম ও বিভিন্ন সবজি খেতে পারেন। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া ভালো। এতে ফলের প্রাকৃতিক শর্করার পাশাপাশি খাদ্যআঁশও পাওয়া যায়।

৩. প্রাতরাশের পর কিছুক্ষণ হাঁটুন: সকালের খাবার খাওয়ার পর দীর্ঘ সময় বসে না থেকে অল্প হাঁটাহাঁটি করুন। হাঁটার সময় পেশি গ্লুকোজ ব্যবহার করে, যা খাবারের পর রক্তে শর্করার বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। শারীরিক সক্ষমতা অনুযায়ী হাঁটার সময় ও গতি নির্ধারণ করুন।

৪. পরিশোধিত শর্করা কমান: সাদা পাউরুটি, মিষ্টি খাবার, চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত পরিশোধিত শর্করাজাতীয় খাবার রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে। তাই এগুলোর পরিবর্তে সুষম খাবার বেছে নিন। খাবারে শাকসবজি, ডাল ও উপযুক্ত পরিমাণে প্রোটিন রাখুন।

৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: ঘুমের ঘাটতি শরীরের হরমোনের ভারসাম্য ও ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

ওষুধ ও ইনসুলিনে নিজের সিদ্ধান্ত নয়

সকালে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া গেলে শুধু খাবার বা ব্যায়ামের ওপর নির্ভর করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করতে হবে। নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা বা গ্রহণের সময় পরিবর্তন করা উচিত নয়।

বারবার সকালে সুগার বেশি পাওয়া গেলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করুন। প্রয়োজনে রাতে ও সকালে রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করে এর কারণ নির্ণয় করা যেতে পারে।

মনে রাখতে হবে, সবার জন্য একই সকালের রুটিন সমানভাবে কার্যকর নয়। পর্যাপ্ত ঘুম, সুষম প্রাতরাশ, চিনি ও পরিশোধিত শর্করা কম খাওয়া এবং নিয়মিত শারীরিক পরিশ্রম—এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

আরও পড়ুন

দলিল আছে, কিন্তু খতিয়ানে নাম নেই? মালিকানা নিশ্চিত করতে যা করবেন

দলিল আছে, কিন্তু খতিয়ানে নাম নেই? মালিকানা নিশ্চিত করতে যা করবেন

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম