Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পাথুরে স্তম্ভে প্রাচীন সভ্যতার প্রতিধ্বনি

রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

Icon

আবদুল্লাহ আল মামুন, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

ছবি: যুগান্তর

Advertisement

ছোট ছোট সরু গলি পথ। দুপাশে চোখ ধাঁধানো পুরনো পাথরের স্থাপনা। কোনটিতে পাথরের কারুকার্য আবার কোনোটিতে কাঠ দিয়ে করা হয়েছে নানা নকশা। জলবায়ু সম্মেলন উপলক্ষে (কপ৩২) সারা বিশ্ব আসা প্রতিনিধি ও ভ্রমণ পিপাসুর খুঁটিয়ে খুটিয়ে দেখছে রাস্তার দুই ধারে থাকা দোকানের নানা স্যুভেনির। হাঁটতে হাঁটতে সামনে এগুলে কোনোভাবেই চোখ সরানো যাবে না পুরোনো দৃষ্টিনন্দন এসব স্থাপনা থেকে। এভাবেই শেষ মাথায় গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে ভূমধ্যসাগরের নীল জলে। বলছিলাম, ২ হাজার বছরের পুরোনো রোমান ও অটোমান সাম্রাজ্যের স্মৃতিচিহ্ন কালেইচির কথা। তুরস্কের অন্যতম পর্যটন নগরী আন্তালিয়া শহরের ঠিক মাঝখানে এভাবেই এক টুকরো জীবন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালেইচি বা ওল্ড টাউন।   

তুর্কি ভাষায় ‘কালেইচি’ অর্থ ‘দুর্গের ভেতর’। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে পেরগামন সাম্রাজ্যের রাজা দ্বিতীয় আত্তালোস শহরটি প্রতিষ্ঠা করার পর থেকেই এটি রোমান, বাইজেন্টাইন, সেলজুক এবং অটোমান সাম্রাজ্যের শাসন ও স্থাপত্যশৈলীর নীরব সাক্ষী হয়ে আছে।

সরেজমিন দেখা গেছে, বিশাল পাথরের প্রাচীর দিয়ে ঘেরা কালেইচির সরু ও আঁকাবাঁকা পাথুরে গলিগুলো যেন পর্যটকদের টাইম মেশিনে চড়িয়ে কয়েক শতাব্দী পেছনে নিয়ে যায়। এখানকার প্রতিটি অটোমান আমলের বাড়ি কাঠ ও পাথরের অনন্য কারুকাজে নির্মিত। যেগুলোর লাল টালির ছাদ ও ঝুলন্ত বারান্দা ভূমধ্যসাগরের নীল জলের সঙ্গে মিলেমিশে এক অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে।

দেখা গেছে, বর্তমানে এই ঐতিহাসিক বাড়িগুলোর অনেকগুলোই বুটিক হোটেল, আর্ট গ্যালারি, ক্যাফে এবং স্যুভেনির দোকানে রূপান্তরিত হয়েছে। তবে সবগুলো স্থাপনার মূল কাঠামো ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখা হয়েছে কঠোরভাবে। দিন রাত ২৪ ঘন্টা বিচরণ থাকে পর্যটকদের। সব থেকে বেশি জমজমাট হয় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। 

আন্তালিয়ার ইসমেতপাশা ট্রাম স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কালেইচির প্রবেশদ্বারে। কালেইচির ভিতরে ঢুকতে গেলেই চোখে পড়বে সগৌরবে দাঁড়িয়ে থাকা ১৩০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট হাদ্রিয়ানের আন্তালিয়া আগমন উপলক্ষে নির্মিত ঐতিহাসিক ‘হাদ্রিয়ান গেট’। শ্বেতপাথরের তিনটি খিলানযুক্ত এই তোরণটির সূক্ষ্ম খোদাইকাজ আজও অক্ষত। এ ছাড়া ১৩ শতকে সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ নির্মিত বাঁশি আকৃতির ‘ইভলি মিনারেট’ আনতালিয়ার আকাশরেখার অন্যতম প্রধান প্রতীক। প্রাচীন রোমান হারবার বা পোতাশ্রয়টি এখন ইয়ট ও প্রমোদতরীর নিরাপদ আশ্রয়স্থল। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমান হাজারো দেশি-বিদেশি পর্যটক। 

গলি পথগুলো ধরে হাঁটতে গিয়ে বহু সময় হারিয়ে যেতে হয়েছে। হাজার হাজার বছরের পুরোনো ইতিহাসের অনুভূতি পেতে বিদেশি পর্যটকদের অনেকে এখানে রাতে অবস্থান করেন। এখানকার রাত আর দিনের দৃশ্য পুরোই আলাদা। পুরোনো দোকানগুলোতে রোমান ও অটোমান ইতিহাস ঐতিহ্যের নানা স্যুভেনির বিক্রি করা হয়। আলো ঝমকালো ক্যাফের ভেতরে আড্ডা দিলে মনে হবে দুই হাজার বছর পেছনে ফিরে এসেছে। এখানকার বাসিন্দাদের আন্তরিকতার কোনো শেষ নেই। ছোট বড় পু্রোনো দোকানগুলোর ভেতর থেকে ডাকতে থাকেন বিক্রেতারা। হাঁটতে হাঁটতে ক্ষুধা পেলে ছোট গলির ভেতরের রেস্তোরাঁগুলোতে নানা পদের কাবাব ও সুস্বাদু তুর্কিস খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে।    

আন্তালিয়া কেবল সমুদ্রসৈকত আর রিসোর্টের শহর নয়, এর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার অসংখ্য ধ্বংসাবশেষ। মূল শহর থেকে মাত্র ১৫ থেকে ৪৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত ‘পারগে’, ‘অ্যাসপেনডোস’ এবং ‘ফাসেলিস’-এর মতো ঐতিহাসিক নগরীগুলো, যা প্রত্নতত্ত্ব ও ইতিহাসপ্রেমীদের জন্য এক বিশাল উন্মুক্ত জাদুঘর।

আন্তালিয়া থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রাচীন নগরী ‘পারগে’ ছিল পামফিলিয়া অঞ্চলের অন্যতম সমৃদ্ধ রাজধানী। খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে প্রতিষ্ঠিত এই নগরীতে মহাবীর আলেকজান্ডারও পা রেখেছিলেন। ধ্বংসপ্রাপ্ত এই নগরীর দীর্ঘ কলোনেড বা স্তম্ভসারিযুক্ত রাজপথ, রোমান বাথ (স্নানাগার), আগোরা (বাজার), হেলেনিস্টিক গেট এবং ১২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন প্রাচীন স্টেডিয়ামের ভগ্নাবশেষ দেখলে প্রাচীন নগর পরিকল্পনার উৎকর্ষতা স্পষ্ট হয়ে ওঠে।  

অন্যদিকে, আন্তালিয়া থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ‘অ্যাসপেনডোস’ বিশ্বজুড়ে বিখ্যাত এর অক্ষত রোমান থিয়েটারের জন্য। খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে সম্রাট মার্কাস অরেলিয়াসের শাসনামলে নির্মিত এই থিয়েটারটি বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন থিয়েটারগুলোর একটি। এর শব্দ-প্রকৌশল (অ্যাকোস্টিকস) এতটাই নিখুঁত যে, মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বললেও ১৫ হাজার দর্শক আসনের একদম পেছনের সারি থেকে তা স্পষ্ট শোনা যায়। আশ্চর্যের বিষয় হলো, প্রায় দুই হাজার বছরের পুরোনো এই থিয়েটারে আজও আন্তর্জাতিক অপেরা ও ব্যালে উৎসব অনুষ্ঠিত হয়। এ ছাড়া পাইন বনের ভেতর সমুদ্রতীরবর্তী প্রাচীন বন্দরনগরী ‘ফাসেলিস’-এর ধ্বংসাবশেষও পর্যটকদের মুগ্ধ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

আরও পড়ুন

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

পাথুরে স্তম্ভে প্রাচীন সভ্যতার প্রতিধ্বনি রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম