Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

Advertisement

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক টিকা। রোগীর শরীরের টিউমারের ধরন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে তৈরি হবে এ টিকা। ভারতের হায়দরাবাদের একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের দাবি, তৈরি করা টিকা সাধারণ ফ্রিজেও সংরক্ষণ করা যাবে।

হায়দরাবাদের পপভ্যাক্স নামের প্রতিষ্ঠানটি ‘অটল ইনকিউবেশন সেন্টার–সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র সঙ্গে যৌথভাবে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের মডার্নার মতো তারাও বার্তাবাহক আরএনএ প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিকেন্দ্রিক ক্যানসারের টিকা তৈরি করতে চায়।

গবেষকদের মতে, প্রত্যেক মানুষের জিনগত বৈশিষ্ট্য আলাদা। ফলে ক্যানসারের টিউমার ও কোষের পরিবর্তনের ধরনও রোগীভেদে ভিন্ন হয়। একই টিকা সবার শরীরে সমানভাবে কার্যকর নাও হতে পারে। এ কারণেই রোগীর শরীরের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এখনো পরীক্ষামূলক পর্যায়ে

পপভ্যাক্স জানিয়েছে, টিকা তৈরির প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রোগীদের জন্য টিকা তৈরির কাজ শুরু হয়নি। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু করা হবে। আপাতত প্রযুক্তিটির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে যকৃত ও অগ্ন্যাশয়ের ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসায় এটি প্রয়োগের পরিকল্পনা রয়েছে। প্রচলিত চিকিৎসায় সুফল না পাওয়া রোগীদের ক্ষেত্রে এ টিকা ব্যবহারের কথা ভাবা হচ্ছে। তবে চিকিৎসকের তত্ত্বাবধান ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া কেউ এ টিকা নিতে পারবেন না।

যেভাবে তৈরি হবে টিকা

প্রথমে রোগীর শরীর থেকে বায়োপসি বা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের নমুনা সংগ্রহ করা হবে। এরপর নমুনার জিনগত বিন্যাস এবং ক্যানসার কোষের পরিবর্তনের ধরন বিশ্লেষণ করবেন গবেষকেরা। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হবে রোগীর জন্য নির্দিষ্ট টিকা।

টিউমারের নমুনা সংগ্রহের পর টিকা তৈরি করতে প্রায় ৮ থেকে ১২ সপ্তাহ লাগতে পারে। পুরো প্রক্রিয়ায় আনুমানিক খরচ ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় দুই থেকে আড়াই কোটি রুপি। রোগীর প্রয়োজন ও টিকার ডোজের সংখ্যার ওপর নির্ভর করে খরচ কমবেশি হতে পারে।

সাধারণ ফ্রিজেই রাখা যাবে

প্রযুক্তিটির আরেকটি বিশেষ দিক হলো টিকা সংরক্ষণের সুবিধা। পপভ্যাক্সের দাবি, তাদের তৈরি টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ ফ্রিজে নয় মাসের বেশি সংরক্ষণ করা সম্ভব।

অন্যদিকে, ফাইজার ও মডার্নার তৈরি কিছু টিকা সংরক্ষণে মাইনাস ২০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তবে পপভ্যাক্সের গবেষকেরা জানিয়েছেন, নতুন টিকাটি বাড়িতে রাখার পরিবর্তে হাসপাতালের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থায় রাখাই জরুরি।

তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে। এর কার্যকারিতা, নিরাপত্তা ও চিকিৎসায় ব্যবহারযোগ্যতা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের অপেক্ষা রয়েছে।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

আরও পড়ুন

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

পাথুরে স্তম্ভে প্রাচীন সভ্যতার প্রতিধ্বনি রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

রোমান ও অটোমান সাম্রাজ্যের ২ হাজার বছরের ইতিহাসের সাক্ষী কালেইচি

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

সুগার মাপার সময় আঙুল চেপে রক্ত বের করেন? সাবধান, জানুন সঠিক কৌশল

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম