Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের ৪টি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুদূরপ্রসারী পরিকল্পনা, বিচক্ষণ দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবায়ও নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। একটি প্রাইভেট কারের ধাক্কায় ওই পথচারী আহত হলে কাছেই অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং একটি গাড়ির মাধ্যমে তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন। 

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা,চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং, স্থির অবস্থানে নিরাপত্তা দায়িত্ব এবং শিল্পকারখানাকেন্দ্রিক বিশেষ নজরদারি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার ও নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও কার্যকর নজরদারির ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্প উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় তাঁরা দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তাদের পেশাগত দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি জনসেবায় তাদের এমন ভূমিকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারেরই প্রতিফলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারকে প্রশিক্ষণ দিল তুরস্ক

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারকে প্রশিক্ষণ দিল তুরস্ক

আনসার-ভিডিপির প্রশিক্ষণে আগ্রহী চার দেশের কূটনীতিকরা

আনসার-ভিডিপির প্রশিক্ষণে আগ্রহী চার দেশের কূটনীতিকরা

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

আরও পড়ুন

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর ‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম