Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

Advertisement

কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে তদারকির অংশ হিসেবে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন।

মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মণ্ডপকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা ও সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, এবারের পূজায় মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবহার বৃদ্ধি এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে সমন্বিতভাবে তাৎক্ষণিক সাড়া দেওয়ার ব্যবস্থা নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করেছে। ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাহিনীর নিজস্ব পর্যবেক্ষক দলের নজরদারিতে রয়েছে।

মহাপরিচালক দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবায়ও আনসার-ভিডিপি সদস্যরা ভূমিকা রাখছেন। মণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং কিশোর গ্যাং ও নারী উত্ত্যক্তকারীদের অপতৎপরতা প্রতিরোধে তারা কাজ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

খন্দকার মারুফ ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

আরও পড়ুন

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম