Logo
Logo
×

Advertisement

জাতীয়

আনসার-ভিডিপির প্রশিক্ষণে আগ্রহী চার দেশের কূটনীতিকরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

আনসার-ভিডিপির প্রশিক্ষণে আগ্রহী চার দেশের কূটনীতিকরা

Advertisement

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, আধুনিক কারিগরি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।

সোমবার গাজীপুরের সফিপুরে বাহিনীর একাডেমি ও প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) পরিদর্শন করেন সিঙ্গাপুর, মরক্কো, কসোভো ও মালদ্বীপের প্রতিনিধিরা।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রতিনিধিদলকে বাহিনীর প্রশিক্ষণ অবকাঠামো, আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বাহিনীর লক্ষ্য শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে নৈতিক অভিবাসন নিশ্চিত করতে জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে বাহিনী।

পরিদর্শনকালে প্রতিনিধিদল ৬জি ওয়েল্ডিং কর্মশালা, সবুজ জ্বালানি ও সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ, ড্রাইভিং সিমুলেটর, ভ্রাম্যমাণ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা, আতিথেয়তা ও রন্ধনশিল্পের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে। এ ছাড়া নির্মাণ, ড্রাইভিং ও তৈরি পোশাকশিল্পের প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তারা। প্রশিক্ষণের মান ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা।

মহাপরিচালক বলেন, বাহিনীর ৬০ লাখের বেশি সদস্যের নেটওয়ার্ক কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশি-বিদেশি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ ওং এবং মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

আরও পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম