Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

Advertisement

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করে শুনানি করেন। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত তাঁদের জামিনের আদেশ দেন।

এর আগে একই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী গত ৪ অক্টোবর, শাহিনুজ্জামান ১৮ অক্টোবর এবং শাহ আলম অনিক ১৯ অক্টোবর জামিন পান। মামুন, আসলাম ও মুন্না নামে তিন আসামি কারাগারে রয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

আরও পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম