Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

Advertisement

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মিকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে উল্লেখ করে এ দাবি জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এ দাবি জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শারমিন সুলতানা শর্মি একজন রাজনৈতিক কর্মী। তিনি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলে নেতৃত্ব দিলেও তার রাজনৈতিক দায়িত্ব পালনের সময় কোনো অন্যায় সংঘটিত হয়ে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। এ বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। তবে বিচারাধীন অবস্থায় তার জামিনে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, শারমিন সুলতানার দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। মা হিসেবে সন্তানদের দেখাশোনা ও সার্বিক সুরক্ষার দায়িত্ব তার ওপর বর্তায়। এ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জি এম কাদের।

সন্ত্রাসবিরোধী আইনে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার শারমিন সুলতানা শর্মির জামিনের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও মানবিক বিবেচনায় তার জামিনের বিষয়টি বিবেচনা করা উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

আরও পড়ুন

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম