Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ৪ বাসে আগুন, পেট্রল বোমা বহনের অভিযোগে গ্রেফতার ৯

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

আশুলিয়ায় ৪ বাসে আগুন, পেট্রল বোমা বহনের অভিযোগে গ্রেফতার ৯

বাসে আগুন দেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

সাভারের আশুলিয়ায় ‘নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর’ সড়কের পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগসহ সাভার ও গাবতলীতে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের দুটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে সাভার ও গাবতলীতে দুইটি বাস পুড়ায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসের আদলে নকল হানিফ পরিবহনের বাস নিয়ে দূর্বৃত্তরা সাভার ও আশুলিয়ায় ৪টি বাসে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা বাসে বহন করে ব্যানার, সঙ্গে পেট্রোল বোমা ও মশাল নিয়ে ঝটিকা মিছিলের সরঞ্জাম। এই বাস নিয়ে সাভারের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা চলছিল বলে দাবি পুলিশের।  

এমন অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা পুলিশ। এ সময় নাশকতার কাজে ব্যবহারের অভিযোগে একটি বাস সহ পেট্রল, মশাল, ব্যানার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার। পুলিশের দাবি, জব্দ করা বাসটির মালিকও তিনি।  

পুলিশ জানায়, কয়েকদিন ধরে হানিফ পরিবহনের রং ও পরিচিতি ব্যবহার করে একটি বাস সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছিল আটকরা। তবে বাসটি প্রকৃত হানিফ পরিবহনের নয়। নকল ব্যানার ব্যবহার করে বাসটিকে পরিবহনের আদলে সাজানো হয়েছিল। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর বাসটির গতিবিধি অনুসরণ করছিল পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীর গাবতলী এলাকায় চলন্ত অবস্থায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে পুলিশের কাছে খবর আসে। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা আগুন দিতে ব্যর্থ হয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাসে করে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ একাধিক দল নিয়ে তাদের পিছু নেয়। বলিয়ারপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে বাসটির গতিরোধের চেষ্টা করা হয়। একপর্যায়ে ডিবি পুলিশের দল রাতেই রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি আটক করে।

অভিযানকালে বাস থেকে পেট্রোল, পেট্রোলভর্তি মশাল, বস্তা কেটে তৈরি মশাল, বাঁশের সঙ্গে বাঁধা মশাল, ব্যানার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ হেমায়েতপুর এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৯ জনে। 

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, নকল হানিফ পরিবহনের পরিচয়ে বাসটি ব্যবহার করে সাভারের বিভিন্ন স্থানে মিছিল ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর তথ্য পুলিশের কাছে ছিল। বাসটির ছবি ও গতিবিধি নিয়ে আগেই অনুসন্ধান চলছিল। গাবতলীতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পাওয়ার পর পুলিশ ধাওয়া করে রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি আটক করে। 

ওসি আরও জানান, গ্রেফতার রুবেল হাওলাদার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জব্দ করা বাসটির মালিক। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাসটিতে থাকা অন্যদের পরিচয়, নাশকতার পরিকল্পনা এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্কিংয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে ও এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

আরও পড়ুন

মহেশপুরে ফ্যামিলি কার্ডের নামে নতুন সিম কিনতে বাধ্য করার অভিযোগ

মহেশপুরে ফ্যামিলি কার্ডের নামে নতুন সিম কিনতে বাধ্য করার অভিযোগ

আশুলিয়ায় ৪ বাসে আগুন, পেট্রল বোমা বহনের অভিযোগে গ্রেফতার ৯

আশুলিয়ায় ৪ বাসে আগুন, পেট্রল বোমা বহনের অভিযোগে গ্রেফতার ৯

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম