Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

আহসান হাবিব। ছবি: সংগৃহীত

Advertisement

রাষ্ট্রপতির কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে সরকার। গত জুলাই থেকে তিনি একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অবসরের আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন। 

গত ২৯ জুন এনবিআরের ইতিহাসে প্রথমবারের আয়কর ক্যাডার কর্মকর্তা আহসান হাবিবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তার নিয়োগে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যম সঞ্চার হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসাবে দায়িত্ব পালনকালে আহসান হাবিব সর্বপ্রথম এস আলমের অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন। এরপর সিআইসির মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গোষ্ঠী ও প্রভাবশালী রাজনীতিকের অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন। অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া বিপুল পরিমাণ কর আদায়ে মুখ্য ভূমিকা পালন করেন। এ ছাড়াও বিদেশে পাচার করা ৪০ হাজার কোটি টাকার সম্পদ শনাক্ত করেন।

এ ছাড়া আহসাব হাবিবের সবচেয়ে বড় সাফল্য হলো তিনি অন্তর্বর্তী সরকারের আমলে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে এনবিআরকে বড় ধরনের চক্রান্ত ও বিপদের হাত থেকে রক্ষা করেন। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। তখন এই ইস্যুতে সরকারকে বেকায়দায় ফেলতে সংঘবদ্ধ একটি চক্র দাবি আদায়ের নামে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ভুল বুঝিয়ে ফ্যাসিস্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামে। সেসময় তিনি অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে সেই আন্দোলন সামাল দেন।

প্রসঙ্গত, আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে ১৫তম বিসিএস (কর) ক্যাডারের জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দেন। এ ছাড়া বিসিএস (কর) একাডেমির বিভাগীয় প্রশিক্ষণে প্রথম স্থান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রশিক্ষণে এ-প্লাস এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ফাউন্ডেশন কোর্সেও এ-প্লাস অর্জন করেন।

কর্মজীবনে কর নিরীক্ষা, ট্রান্সফার প্রাইসিং, কর মূল্যায়ন, তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, ই-ফাইলিং ও ই-পেমেন্টসহ বিভিন্ন বিষয়ে ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও ইউরোপে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সরকারি সফর ও পেশাগত কার্যক্রমে অংশ নেন। এ ছাড়াও আহসান হাবিব দুর্নীতি দমন কমিশন, বিসিএস (কর) একাডেমি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত রিসোর্স পারসন হিসাবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনেও সফল আহসান হাবিব। তার ছেলে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) নিউক্লিয়ার ফিউশন বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক শেষে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

আরও পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম