Logo
Logo
×

Advertisement

জাতীয়

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

Advertisement

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিকের কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বন্ডেড অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ বিডি লিমিটেডে অভিযান চালিয়ে অনলাইন নথিতে থাকা মজুতের সঙ্গে বাস্তব মজুতের বড় ধরনের এমন অসংগতি পেয়েছে সংস্থাটি।

জ্যাস অ্যাকসেসরিজ বিডি লিমিটেড বন্ডেড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিওপিপি, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের অনলাইন ইউপি বা কাঁচামাল ব্যবহারের অনুমতি সংক্রান্ত তথ্যের সঙ্গে বন্ডেড ওয়্যারহাউসে বাস্তবে থাকা কাঁচামালের পরিমাণ মিলিয়ে দেখা হয়। এতে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। 

নথিপত্র অনুযায়ী, অনলাইন ইউপির হিসাবে প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা। কিন্তু সরেজমিনে পাওয়া গেছে মাত্র ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি। অর্থাৎ নথিতে থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায়নি ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামাল। পরিমাণের হিসাবে ঘাটতি প্রায় ১৩ দশমিক ৩৫ লাখ কেজি।

সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুসারে না পাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা এবং সংশ্লিষ্ট শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ কাঁচামালের এ ধরনের ঘাটতির বিষয়টি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কিনা, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা অধিকতর যাচাই করা হচ্ছে।

বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

আরও পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

দুর্গাপূজায় দোকান খোলা রাখার সময় বাড়াতে চান ব্যবসায়ীরা

দুর্গাপূজায় দোকান খোলা রাখার সময় বাড়াতে চান ব্যবসায়ীরা

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম