Logo
Logo
×

Advertisement

জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে তৎপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Advertisement

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে দায়িত্ব পালন কার্যক্রম তদারকি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মহাপরিচালক বলেন, এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বরত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ সহজ হচ্ছে।

যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পূজা উদযাপনকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকতে হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন মহাপরিচালক।    

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ৬০ লাখেরও বেশি সদস্যের সাংগঠনিক কাঠামো নিয়ে পরিচালিত এ বাহিনী পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম সারাদেশে টহল দেবে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল নজরদারি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও কঠোর শৃঙ্খলার মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা করছে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসি ল্যান্ডের যোগদান

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসি ল্যান্ডের যোগদান

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম