Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পেট্রল রাখার একটি বোতল জব্দ করে পুলিশ।

থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পেট্রলের একটি বোতল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

আরও পড়ুন

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম