Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

চট্টগ্রামে নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা। ছবি: যুগান্তর

Advertisement

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর অভিযোগ প্রতিকারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা। তারা বলেছেন, অভিবাসনপ্রত্যাশী ও বিদেশফেরত কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে স্থানীয় পর্যায়ে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির (জিএমসি) কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদের পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে ‘প্রোমোটিং ইফেক্টিভ, রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স ইন বাংলাদেশ (পেরি)’ কর্মসূচির আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দৈনিক যুগান্তর।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সক্রিয় সাব-এজেন্ট ও দালালদের নিয়ন্ত্রণে রিক্রুটিং এজেন্সি এবং সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অনিয়ন্ত্রিত সাব-এজেন্টদের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীরা প্রতারণা ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানো, জবাবদিহি নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি।

তারা আরও বলেন, অভিবাসনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর করা গেলে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ভোগান্তি কমানো সম্ভব। এতে অভিবাসী কর্মী ও তাদের পরিবার কম সময়ে এবং কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন।

নিরাপদ অভিবাসন জাতীয় পরামর্শক আসিফ মুনীরের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিকেটিটিসির অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম আবু নোমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জালালউদ্দিন শিকদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশফিকা তানজিম, ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু, দৈনিক যুগান্তরের ব্যুরোপ্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, উইটনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, ওয়ারবি ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, প্রত্যাশীর প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি (সূফি মনি), প্রবাসী কল্যাণ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ হারুনুর রশিদ, চট্টগ্রাম বিমানবন্দরের ডেমুর শিফট ইনচার্জ মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্র্যাকের প্রতিনিধি মাহমুদুল হাসান আরিফ, প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক আতিকুল আলম, গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির (জিএমসি) সদস্য মোকারম হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাস গমনেচ্ছুদের জন্য বড় সুখবর, বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন ১১০৩ কর্মী

প্রবাস গমনেচ্ছুদের জন্য বড় সুখবর, বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন ১১০৩ কর্মী

মালয়েশিয়ায় গভীর রাতে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় গভীর রাতে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছালেন ১৫০০ অভিবাসী

৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

আরও পড়ুন

নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে

পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম