পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে। ঘটনার পর তিনদিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষ মৃত্যুর কাছে হার মানল সে।
মঙ্গলবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। ঘটনাটি ঘটে উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের উত্তর বড়কুল আতিক মেম্বারের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, আজ ঢাকা মেডিকেল কলেজের ছাড়পত্র নিয়ে তাকে গ্রামে আনা হবে। পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে।
তিন দিন আগে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশু আনাস (২) পুড়ে মারা যায়। সঙ্গে তার বোন সাড়ে তিন বছর বয়সী দগ্ধ মরিয়মকে উদ্বার করে হাসপাতালে পাঠান স্বজনরা। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সে মারা যায়।
