Logo
Logo
×

Advertisement

জাতীয়

যে মামলায় পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

যে মামলায় পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফাইল ছবি

Advertisement

নড়াইলের একটি মানহানির মামলায় আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গ্রেফতারি পরোয়ানা তামিল করতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় বুধবার সকালে হাজির হন রাজধানীর গুলশান থানার একজন এসআই। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।

এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছেন আদালত। সেই পরোয়ানা তামিল করতে তিনি বাসায় এসেছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা যায়।

জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরো দুজন আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০,৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬, যা জারি হয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলায় আদালতের মাধ্যমে রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

আরও পড়ুন

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম