Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

খালেদার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ আয়োজনের প্রস্তুতি নিতে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ও আয়োজনের ধরন নিয়ে আলোচনা হবে।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী।

সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বৈঠকে তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজন করা হবে।’


আয়োজনের ধরন সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে। পূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখেই কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এমন একটি স্মরণীয় আয়োজন করতে চান, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আরও পড়ুন

চিন্ময়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি

চিন্ময়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম