Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রের মৃত্যু, শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রের মৃত্যু, শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে আরাফাত হোসেন আদিফ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

মারধরের ঘটনার ২০ থেকে ২২ দিন পর সোমবার (৯ নভেম্বর) সকালে বাড়িতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতপুর গ্রামের শাহাব উদ্দিনের নতুন বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। আরাফাত ওই বাড়ির শাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত সিরাজপুর ইউনিয়নের লোহারপোল দারুস সালাম মডেল মাদ্রাসার হেফজখানায় পড়ালেখা করত। গত ১৫ অক্টোবর মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শিব্বির আহমদ তাকে একাধিকবার মারধর করেন। একপর্যায়ে তাকে মেঝেতে আছড়ে ফেলা হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।

আরাফাতের মা আয়েশা আক্তারের অভিযোগ, গত দুই বছর ধরে ছাত্রাবাসে রেখে তার ছেলেকে নির্যাতন করে আসছিলেন মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। সর্বশেষ মারধরের পর তার ছেলের শরীরের এক পাশ অবশ হয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় আরাফাতকে প্রথমে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কিছুদিন চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য শিশুটির পরিবারকে চাপ দিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিয়াকত আকবর, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) ডা. মুহাম্মদ নুরুল হুদা ভূঁইয়াসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শিশুটির চিকিৎসাসংক্রান্ত পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে প্রাথমিকভাবে জানা গেছে, মাদ্রাসার শিক্ষকদের মারধরের কারণে সে প্রচণ্ড ভয় পেয়েছিল। তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম ছিল এবং নির্যাতনের ফলে অ্যানিমিয়া রোগ দেখা দিয়েছিল। শিশুটির পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেলে দেওয়া কলাগাছ-কচুরিপানায় তৈরি সুতা যাচ্ছে চীন-ইউরোপে

ফেলে দেওয়া কলাগাছ-কচুরিপানায় তৈরি সুতা যাচ্ছে চীন-ইউরোপে

কোম্পানীগঞ্জের নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মেটাবে: এমপি ফখরুল

কোম্পানীগঞ্জের নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মেটাবে: এমপি ফখরুল

শিশুদের ক্যাফেইন গ্রহণে রয়েছে যে ঝুঁকি

শিশুদের ক্যাফেইন গ্রহণে রয়েছে যে ঝুঁকি

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

গবেষণা অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম