Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

হান্নান মাসউদ। ফাইল ছবি।

Advertisement

রাজনীতি অপছন্দ করলেও এর প্রভাব থেকে মুক্ত থাকার সুযোগ নেই। কারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে রাজনীতি জড়িত। তাই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না রেখে তরুণ প্রজন্মকে রাজনীতিসচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ। তিনি বলেছেন, তরুণদের ‘আই হেট পলিটিক্স’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘আই লাভ পলিটিক্স’ ধারণায় আসতে হবে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কারও বিতরণ করা হয়।

রাজনীতির প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে হান্নান মাসউদ বলেন, রাজনীতি পছন্দ করি না বললেই এর প্রভাব থেকে দূরে থাকা যায় না। শহরের বাতাস দূষিত হবে নাকি বিশুদ্ধ থাকবে, চালের দাম ৩০ টাকা হবে নাকি ৬০ টাকা হবে, এসব সিদ্ধান্তও রাজনীতিবিদেরা নেন। ফলে রাজনীতি মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার মানসিকতায় অভ্যস্ত করা হয়েছে। এর ফলে ভালো মানুষেরা রাজনীতি থেকে সরে গেলে অসৎ ও অপরাধী ব্যক্তিদের সেখানে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়।

তবে রাজনীতিসচেতন হওয়ার অর্থ কোনো নির্দিষ্ট দল বা ছাত্রসংগঠনে যোগ দেওয়া নয় বলে উল্লেখ করেন তিনি। ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনের সদস্য না হয়েও রাজনৈতিকভাবে সচেতন থাকা সম্ভব বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ছয় মাস থেকে এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু আনন্দ-উল্লাস নয়।

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি এবং তিনি ব্যক্তিগতভাবে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন হান্নান মাসউদ।

এ সময় নোয়াখালীর মানুষের আতিথেয়তার প্রশংসা করে তিনি বলেন, আগে নোবিপ্রবিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকার ও আপ্যায়নের ব্যবস্থা করতেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে অনেকটা বঞ্চিত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্র পুনর্গঠনে জিয়াউর রহমান থেকে তারেক রহমান

রাষ্ট্র পুনর্গঠনে জিয়াউর রহমান থেকে তারেক রহমান

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

আরও পড়ুন

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম