Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

আহত ইমতিয়াজ সুলতান ইকরাম।

Advertisement

চট্টগ্রামে নিজ বাসার সামনে প্রকাশ্যে গুলি করা হয়েছে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেজাউল করিম নামে আরও এক যুবক আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহত যুবকের স্ত্রী রুমা আক্তার সূচি। তার অভিযোগ, বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে এসআরবির হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই ইকরামকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

ইমতিয়াজ সুলতান ইকরাম মহানগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তার স্ত্রী রুমা আক্তার সূচির দাবি, সাজ্জাদ বাহিনীর রায়হান ও সাবেরসহ কয়েকজন যুবক তার স্বামীকে প্রকাশ্যে গুলি করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ইমতিয়াজ তার বাবার বাসার নিচে গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইকরাম রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইলকে ইকরাম চিনতে পেরেছেন বলে দাবি করেন সূচি। ইকরামের পা থেকে কোমর পর্যন্ত একাধিক গুলি লেগেছে।

সূচি যুগান্তরকে জানান, তারা দীর্ঘদিন ধরে ‘বড় সাজ্জাদ বাহিনীর’ কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। তার দাবি, ইমতিয়াজ ও তিনি ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদকে’ পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।

সূচি আরও জানান, পাঁচলাইশ থানায় হামলাকারীদের বিরুদ্ধে তাদের দুটি মামলা চলমান রয়েছে। সোমবারের গুলির ঘটনায়ও তারা মামলা দায়ের করবেন।

জানা গেছে, ইকরামের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এসআরবি তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছিল। কয়েক মাস কারাভোগের পর জামিনে বের হন তিনি। ইকরাম সাজ্জাদের প্রতিপক্ষ ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পাঁচলাইশ মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, সন্ত্রাসীদের গুলিতে ইকরাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম