Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনায় ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার তিন মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ১০ থেকে ১২ জন তরুণকে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা গেছে। অবরোধকারীদের স্লোগান দিতেও শোনা যায়। এছাড়া সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্যও রয়েছে ভিডিওতে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা সেখান থেকে সরে যান। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে, ভিডিও ফুটেজ শনাক্ত করে বাকিদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

আরও পড়ুন

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

নৈরাজ্য সৃষ্টির অভিযোগ টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম