Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাত, ৫ জনের কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাত, ৫ জনের কারাদণ্ড

Advertisement

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের দায়ের করা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ ৫ জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের ৫ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা এ আদেশ দেন।

দণ্ডিত আসামিরা হলেন- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী, পরিচালক মাশরুর হাবিব ও পরিচালক তানভির হাবিব।

মামলার এজাহার থেকে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে কালুরঘাটে অবস্থিত রিজেন্ট টেক্সটাইল মিলসের জন্য ঋণ নেন মালিকপক্ষ। এই ঋণ পরিশোধের নিমিত্তে রিজেন্ট টেক্সটাইলের পক্ষ থেকে ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার চেক প্রদান করা হয়; কিন্তু নির্ধারিত তারিখ ও সময়ে চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলেও তা নগদায়ন হয়নি। এ অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। ব্যাংকের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নুসরাত আরা হীরা।

নুসরাত আরা হীরা যুগান্তরকে বলেন, আদালত বিচার শেষে আসামিদের এক বছরের কারাদণ্ডের আদেশ এবং চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেছেন। তবে আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

বগুড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে ক্ষোভ, যা বললেন ডিআইজি

বগুড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে ক্ষোভ, যা বললেন ডিআইজি

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম