Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

Advertisement

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এসআরবি-১ এর একটি দল তাকে গ্রেফতার করে। এসআরবির পরিচালক (মিডিয়া) এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এসআরবির সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের ঘটনা বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আরও পড়ুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেফতার

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও’

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম