Logo
Logo
×

Advertisement

রাজধানী

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সমমনা জোটের

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ।

Advertisement

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মদদে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা, লকডাউন ডেকে অগ্নিসংযোগ এবং দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে যে জাতীয় ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় করতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেফতার হয়ে জেলের ভাত খেতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম, এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মনির হোসেন, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন, জাগপার সহসভাপতি এম এ ওহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য কমরেড সুরাইফুল ইসলাম মাহফুজ, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব নুরুন্নবী নান্টু, মহিলা ন্যাপের সভাপতি হামিদা খাতুন শেলী এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

ক্রীড়া প্রতিমন্ত্রী আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম