Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকার গুলশানে রেনেসাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে জ্বালানি অংশীদারিত্ব আরও গভীর করতে প্রস্তুত এবং মার্কিন কোম্পানিগুলো এ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য জ্বালানি উৎস সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার গুলশানে রেনেসাঁ হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’ (আইবিএফবি)-এর ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত বলেন, বর্তমান সময়ে ব্যবসার জন্য অন্যতম প্রধান প্রয়োজনীয় বিষয় হলো ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি’।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)- এর ২০তম এই বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি, সাবেক সভাপতি, সহ-সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন (আইবিএফবি) সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান।বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি জন ফ্লুহার্টি উপস্থিত ছিলেন।     

দেশের জ্বালানি খাতে বড় মার্কিন কোম্পানিগুলোর উপস্থিতির কথা উল্লেখ করে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিনিয়োগকারী এবং দেশটির সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেভরন এখানকার প্রাকৃতিক গ্যাসের অর্ধেকেরও বেশি উৎপাদন করে।

হিউস্টনভিত্তিক কোম্পানি এক্সিলারেট বাংলাদেশে দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট পরিচালনা করছে; অন্যদিকে, জিই ভার্নোভা দেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।

মার্কিন কোম্পানিগুলো আরও কাজ করতে আগ্রহী মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের কথা প্রকাশ করে। 

জ্বালানি খাতের বাইরে, ক্রিস্টেনসেন আমেরিকান বিনিয়োগ আকর্ষণের দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) এবং ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন’ (ডিএফসি)-এর কথা তুলে ধরেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এআরটি স্বচ্ছ শুল্ক প্রক্রিয়া, ব্যবসায়িক প্রবিধানের পূর্বাভাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে। 

রাষ্ট্রদূত অশুল্ক বাধা কমানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইতিমধ্যে নিরাপদ বলে বিবেচিত আমদানিকৃত খাদ্য ও কৃষি পণ্যের ক্ষেত্রে বারবার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন পড়ে, যা এক ধরনের অশুল্ক বাধা।

তিনি বলেন, এ ধরনের বাধ্যবাধকতা ব্যবসার ব্যয় বাড়ায়, ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয় এবং পছন্দের সুযোগ সীমিত করে ফেলে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশ ডিএফসি অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হয়েছে—এমন ঘোষণার প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে এই বিনিয়োগ সংস্থার সম্ভাব্য ভূমিকার কথা তুলে ধরেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত ডিএফসি জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে।

তবে তিনি সতর্ক করে বলেন যে, ডিএফসি কোনো প্রচলিত উন্নয়ন ব্যাংক নয়; বরং এটি কৌশলগত ও অর্থনৈতিক কার্যকারিতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্প নির্বাচন করবে।

তিনি বলেন, এআরটি এবং ডিএফসি—উভয়ই মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করার সুযোগ তৈরি করে। তিনি আরও যোগ করেন যে, আন্তর্জাতিক মূলধনের প্রাপ্যতা বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আইবিএফবি এর লক্ষ্য অভিন্ন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন এখন ‘সহায়তার চেয়ে বাণিজ্য’ এবং ‘অনুদানের চেয়ে বিনিয়োগ’-কে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

উদ্বোধনী অধিবেশনের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

ক্রীড়া প্রতিমন্ত্রী আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম