Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Advertisement

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় আসেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এ বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত কে এই ন্যাটালি বেকার

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

আরও পড়ুন

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম