আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানান কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় বানানো একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়েছে।
